বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয় সিরিয়ালের শুটিং সেটে ভয়াবহ আগুন

জনপ্রিয় সিরিয়াল ‘বুলেট সরোজিনী’। ছবি: সংগৃহীত
জনপ্রিয় সিরিয়াল ‘বুলেট সরোজিনী’। ছবি: সংগৃহীত

ওপার বাংলার ম্যাকনেল স্টুডিওতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু শুটিং ফ্লোর। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে অবস্থিত এই স্টুডিওতে চলছিল স্টার জলসায় প্রচারিত জনপ্রিয় সিরিয়াল ‘বুলেট সরোজিনী’-র শুটিং।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে স্বস্তির বিষয় হলো, ‘বুলেট সরোজিনী’-র শুটিং যে ফ্লোরে হতো, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের সময় ওই ফ্লোরে শুটিংও হচ্ছিল না, কেউ উপস্থিতও ছিলেন না।

সিরিয়ালের অভিনেতা অভিষেক বীর শর্মা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, “আমাদের ‘বুলেট সরোজিনী’-র ফ্লোরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্টুডিওর অন্যান্য শুটিং ফ্লোর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার শুটিং বন্ধ রাখতে হয়েছে। শনিবার থেকে আবার শুটিং শুরু হবে।”

যে ফ্লোরে আগুন লেগেছে, সেখানে আগে শুটিং হতো ‘দুই শালিক’ ধারাবাহিকের, যা কয়েক মাস আগে শেষ হয়ে গেছে। সেই ফ্লোরটি এখন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং খুব কম মানুষ যাতায়াত করত।

অগ্নিকাণ্ডে বড় ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি। নির্মাতা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই স্বাভাবিক গতিতে শুটিংয়ে ফেরার পরিকল্পনা রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X