বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বসুন্দরী মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ফিলিস্তিনি নাদিন আইয়ুব

নাহিন আইয়ুব । ছবি : সংগৃহীত
নাহিন আইয়ুব । ছবি : সংগৃহীত

অবশেষে ভাঙতে চলেছে ইতিহাসের দীর্ঘ নীরবতা। প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উড়বে বিশ্বসুন্দরীদের মহামঞ্চে। আলো-ঝলমলে এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ফিলিস্তিনের খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার এই পদার্পণ শুধু সৌন্দর্যের নয়; বরং বিশ্ব দরবারে ফিলিস্তিনের জন্য সূচনা হবে এক নতুন অধ্যায়। খবর: সিয়াসাত ডটকম

জানা যায়, ২৭ বছর বয়সী এই সুন্দরী মডেল ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশা এবং ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই মডেল একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।’ উল্লেখ্য, ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।

এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে আগ্রহী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১০

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১১

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৩

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৪

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৫

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৬

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৭

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৮

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৯

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

২০
X