বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

হানিয়া আমির। ছবি : সংগৃহীত
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয় দিয়ে দর্শকহৃদয় বহু আগে জয় করে নিলেও বন্ধুসুলভ আচরণের জন্যও তিনি বেশ সমাদৃত। সম্প্রতি বিশ্বসুন্দরী অভিনেত্রীদের তালিকায় তার নাম যুক্ত হওয়ায় দর্শকরা যেমন তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, তেমনি এবার ভক্তদের এক কাণ্ডে চমকে দিয়েছেন এই সুন্দরী। খবর: ডেইলি টাইমস

জানা যায়, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক বিশেষ পোস্টের মাধ্যমে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানালেন সেই সব অনুরাগীকে, যাদের জন্মদিন ছিল সেদিন। গত ১৮ আগস্ট রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পার্টির কিছু ছবি দিয়ে হানিয়া একটি পোস্ট করেন।

ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকের সঙ্গে মানানসই লাল রঙের হাফ-জ্যাকেট, কালো বুট এবং আকর্ষণীয় গহনা পরেছেন তিনি। সঙ্গে হালকা মেকআপে তার চেহারা আরও ঝলমলে হয়ে উঠেছে।

ছবিগুলোর ক্যাপশনে হানিয়া লিখেছেন, ‘আজ যদি তোমার জন্মদিন হয়ে থাকে, তাহলে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ এই ব্যতিক্রমী পোস্ট দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং কমেন্ট বক্স ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে যায়।

পোস্ট করা ছবিগুলোতে হানিয়াকে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেত্রী সাবিহা সাঈদ এবং ইয়াশমা গিল-এর সঙ্গে হাসতে ও খুনসুটি করতে দেখা যায়। এই ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সম্প্রতি হয়ে যাওয়া কোনো জমকালো জন্মদিনের পার্টির ছবি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X