রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

হানিয়া আমিরের আগমনে যে হতাশার কথা জানালেন বারিশা হক

হানিয়া আমির ও বারিশা হক | ছবি : সংগৃহীত
হানিয়া আমির ও বারিশা হক | ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকায় এসে আলোচনার ঝড় তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় পা রেখেই তিনি খেলেন নাগা মরিচ দিয়ে ফুচকা। ঘুরে দেখলেন বাংলাদেশের ব্যস্তবহুল রাজধানী। শনিবার এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার নজরের কেন্দ্রবিন্দু। ভালোবাসায় সিক্ত হন ভক্ত-অনুরাগীদের।

হানিয়ার বাংলাদেশ সফর নিয়েও একের পর এক প্রতিবেদন করে যাচ্ছেন পাপারাজ্জিরা। এমন আবহে হতাশার কথা জানালেন দেশের শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী বারিশা হক।

বাংলাদেশে হানিয়া আমিরকে দেওয়া অভ্যর্থনা-সম্মান-ভালোবাসা দেখে হতাশার কথা ব্যক্ত করলেন তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ হতাশার কথা জানান।

বারিশা হক লেখেন, ‘আমি পাকিস্তানের নাটক দেখি না, অভিনেত্রীদের চিনি না। ইনভাইটেশনও পাই নাই। ভালো লাগল এত সম্মান ও ভালোবাসা পাকিস্তানি শিল্পী পেয়েছে। আমাদের দেশের শিল্পীরা দর্শকদের কাছে কতটা অবহেলিত।’

বারিশা হক, একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শুরু হয় বারিশার পথ চলা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে মডেলিং কিংবা অভিনয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত থাকেন বারিশা হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X