স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত–পাকিস্তানের সুপার ফোরের ম্যাচেও স্টেডিয়ামে খালি আসন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত–পাকিস্তান মানেই গ্যালারি কানায় কানায় পূর্ণ, টিকিট পাওয়া মানেই সোনার হরিণ। কিন্তু এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখা গেল এক ভিন্ন ছবি—খালি আসন। রোববার রাত সাড়ে আটটায় খেলা শুরুর সময় শত শত আসন, এমনকি কয়েকটি ইনক্লোজারও ফাঁকা ছিল।

এমন দৃশ্য ক্রিকেটপ্রেমীদের চোখে অস্বাভাবিকই বটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক প্রশ্ন তুলেছেন— ‘কোথায় গেল দর্শকরা? ভারত–পাকিস্তান ম্যাচ কি তবে একঘেয়ে হয়ে গেছে?’

এর আগের গ্রুপপর্বের লড়াইয়েও একই ছবি ধরা পড়েছিল দুবাইয়ের গ্যালারিতে। অথচ নিউইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এই দুই দলের মুখোমুখি ম্যাচ হয়েছিল দর্শকে ভরা গ্যালারিতেই।

বিশ্ব মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গালফ অঞ্চলের তীব্র গরমই নাকি দর্শক স্বল্পতার মূল কারণ। স্থানীয় ক্রিকেটপ্রেমী শাহিদ খান জানিয়েছেন, ‘সেপ্টেম্বর এ অঞ্চলের সবচেয়ে গরম মাস। সন্ধ্যায়ও প্রচণ্ড গরম আর আর্দ্রতায় বাইরে থাকা দায়। খেলোয়াড়রা পারিশ্রমিক পান, কিন্তু দর্শকদের তো টিকিট কিনে কষ্ট করতে হয়। তাহলে কেনই বা তারা এমন ভোগান্তি মেনে নেবে?’’

ভারত–পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে এমন খালি আসনের দৃশ্য যে এশিয়া কাপকে এক অদ্ভুত আলোচনার জন্ম দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X