স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফারহানের ব্যাটে ভর করে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

সাহিবজাদা ফারহান। ছবি : সংগৃহীত
সাহিবজাদা ফারহান। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত–পাকিস্তান সুপার ফোরের লড়াইয়ে ভরসার প্রতীক হয়ে উঠলেন সাহিবজাদা ফারহান। তার ঝলমলে হাফসেঞ্চুরি আর ভারতের স্বভাব বিরুদ্ধ বাজে ফিল্ডিংয়ে ভর করেই পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে গড়েছে ১৭১ রানের লড়াকু সংগ্রহ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ইতিবাচকই ছিল পাকিস্তানের। নতুন উদ্বোধনী জুটি ফারহান–ফখর জামান তৃতীয় ওভার পর্যন্ত যোগ করেন ২১ রান। তবে ফখরকে (৯ বলে ১৫) হারাতে হয় হার্দিক পান্ডিয়ার বলে, বিতর্কিত এক থার্ড আম্পায়ার সিদ্ধান্তে।

এরপর ফারহান ও সাইম আইয়ুব দ্বিতীয় উইকেটে গড়েন ৭২ রানের জুটি। আয়ুব আউট হন ১৭ বলে ২১ রান করে। কিন্তু ফারহান ছিলেন দুর্দান্ত ছন্দে—৪৫ বলে ৫৮ রানের ইনিংসে হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা। তাকে থামান শিবম দুবে, যিনি পাকিস্তান ইনিংসে ভারতের সেরা বোলার হিসেবে নেন ২ উইকেট।

মাঝপথে হুসাইন তালাত (১০) ছোট ইনিংস খেলে ফিরলেও শেষদিকে স্কোরবোর্ড সচল রাখেন সালমান আগা ও মোহাম্মদ নওয়াজ। দু’জন মিলে যোগ করেন গুরুত্বপূর্ণ ৩৪ রান। নাওয়াজ অদ্ভুত এক রান আউটের শিকার হলেও নওয়াজ ২১ রান করে অবদান রাখেন। আর ইনিংসের একেবারে শেষ ঝড়ে ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ, তার ব্যাট থেকে আসে দুই ছক্কা ও এক চার।

ভারতের হয়ে দুবে নেন ২ উইকেট, আর একটি করে উইকেট ভাগাভাগি করেছেন কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X