চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তবে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষকরা শিক্ষার মূল ভিত। তাদের হাত ধরেই গড়ে ওঠে আদর্শ মানুষ। শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফলের জন্য নয়; বরং একজন মানুষকে মূল্যবোধে সমৃদ্ধ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য। তাই শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়।

নারীশিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করে চসিক মেয়র বলেন, আজকের শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিকতার শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। নারীশিক্ষা যত বাড়বে, সমাজ তত বেশি আলোকিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের ছাত্রীদেরই ভবিষ্যতে দেশ পরিচালনার গুরুদায়িত্ব নিতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত হবে। শিক্ষার আলোয় আলোকিত মেয়েরা হবে জাতির সম্পদ।

দেলোয়ার হোসেন ও শাহপার আনজুমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী জাফর সাদেক, সহকারী প্রধান শিক্ষিকা (দিবা শাখা) খাদিজা বেগম, সহকারী প্রধান শিক্ষিকা (প্রাতঃ শাখা) রাজিয়া বেগম, খুরশীদ জাহান, নাজনীনসহ শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X