বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের নজর কেড়েছেন অজিত কুমার

অজিত কুমার। ছবি: সংগৃহীত
অজিত কুমার। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা অজিত কুমার। যে সবসময়ই ভক্তদের কাছে রহস্যময় ও বহুমাত্রিক এক ব্যক্তিত্ব। কখনো রেস ট্র্যাকে ঝড় তোলা রেসার, কখনো পর্দায় দুর্ধর্ষ অ্যাকশন হিরো—আর এখন, নতুন করে দেখা গেল তার আধ্যাত্মিক রূপ। খবর: পিঙ্কভিলা

সম্প্রতি অজিত কুমার ও তার স্ত্রী শালিনী কেরালার পালাক্কাড়ের এক মন্দিরে পূজা দিতে যান। সেখানে তাকে দেখা যায় সম্পূর্ণ ঐতিহ্যবাহী পোশাকে, শান্ত ও বিনয়ী ভঙ্গিতে। কিন্তু যা ভক্তদের নজর কেড়েছে, তা হলো—অজিতের বুকে আঁকা এক আধ্যাত্মিক উল্কি (ট্যাটু)। ধারণা করা হচ্ছে, সেটি এক হিন্দু দেবীর প্রতিকৃতি।

অজিতের স্ত্রী শালিনী নিজের সোশ্যাল মিডিয়ায় এই মন্দির সফরের কিছু ছবি শেয়ার করেছেন। হলুদ পোশাকে উজ্জ্বল শালিনীর পাশে তাদের ছেলে আদ্বিকও বাবার মতোই ঐতিহ্যবাহী পোশাকে হাজির ছিল। পোস্টের ক্যাপশনে শালিনী লিখেছেন—‘আর্শীবাদ আর একসাথে থাকার একদিন…’

পরিবারের সঙ্গে অজিত কুমার। ছবি: সংগৃহীত

অজিত কুমার বর্তমানে নিজের জীবনের দুই বড় নেশা—সিনেমা ও কার রেসিং—এই দুই জগতেই সমানভাবে সক্রিয়। তবে এবার তিনি দুটি ক্ষেত্র থেকেই সাময়িক বিরতি নিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই মন্দির ভ্রমণের মাধ্যমে।

এদিকে বিরতি ছেড়ে আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক।

তবে নতুন সিনেমা নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন অজিত। পরিচালক আধিক রবি চন্দ্রন নিশ্চিত করেছেন যে তিনিই অজিতের নতুন ছবিটি পরিচালনা করবেন। এটি হবে তাদের দ্বিতীয় সিনেমা। আধিক জানান, তাদের আগের ছবি ‘গুড ব্যাড আগলি’ ছিল ভক্তদের জন্য নির্মিত এক বিশেষ উপহার। কিন্তু নতুন প্রোজেক্টটি হবে একটি সম্পূর্ণ অ্যাকশন এন্টারটেইনার।

অজিত কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুড ব্যাড আগলি’-তে তিনি অভিনয় করেন ‘একে’ নামের এক গ্যাংস্টারের চরিত্রে, যিনি একসময় আন্ডারওয়ার্ল্ডে পরিচিত ছিলেন ‘রেড ড্রাগন’ নামে। ছেলের জন্মের পর অপরাধজগৎ ছেড়ে দিয়ে নিজের অতীতের প্রায়শ্চিত্তে ১৮ বছর কারাভোগ করেন তিনি। কিন্তু মুক্তির পর যখন দেখেন, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে—তখন আবারও তিনি ফেরেন পুরোনো জীবনে, এক পিতা হিসেবে ছেলেকে বাঁচাতে।

ছবিটিতে আরও অভিনয় করেন ত্রিশা কৃষ্ণন, অর্জুন দাস, কার্তিকেয়া দেব, সুনীল, প্রভু ও প্রিয়া প্রকাশ ভারিয়ার মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X