কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরের পেটে ১০০ শক্তিশালী চুম্বক, অতঃপর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তেরো বছরের এক কিশোরের পেটে পাওয়া গেল প্রায় ১০০টি শক্তিশালী চুম্বক (ম্যাগনেট)। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, নিউজিল্যান্ডের এ ঘটনাটি এখন রীতিমতো ভাইরাল হয়েছে।

অনলাইন প্লাটফর্ম টেমু থেকে কেনা সেই ছোট ছোট ম্যাগনেটগুলো তার অন্ত্রে জট বেঁধে প্রাণঘাতী এক অবস্থার সৃষ্টি করেছিল। প্রথমে ছেলেটির পেটে তীব্র ব্যথা শুরু হয়। ৪ দিন পর যখন ব্যথা আর সহ্য করতে পারছিলো না, তখন পরিবারের লোকরা তাকে নিয়ে যায় টাওরাঙ্গা হাসপাতলে। সেখানে এক্স-রে করে দেখা যায়, ম্যাগনেটগুলো একসঙ্গে ৪টি সরল লাইনে আটকে আছে।

অন্ত্রের বিভিন্ন অংশ যেন একে অপরের সঙ্গে লেগে গেছে শক্তিশালী চৌম্বক টানে। ডাক্তাররা জানান, এই চাপের কারণে অন্ত্রের ৪ জায়গায় টিস্যু পচে গেছে। অবশেষে অস্ত্রোপচারে মৃত টিস্যু অপসারণ করে একে একে সবগুলো ম্যাগনেট বের করে নিয়ে আসেন সার্জনরা। সৌভাগ্যক্রমে, ৮ দিন পরেই কিশোরটি সুস্থ হয়ে বাড়ি ফিরতে সক্ষম হয়।

উল্লেখ্য, এই ধরনের ম্যাগনেট নিউজিল্যান্ডে ২০১৩ সাল থেকেই নিষিদ্ধ।

টেমু জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে নিরাপত্তা নীতিমালা মেনে চলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর শিশুদের জন্য কেনাকাটা করার আগে পণ্যের নিরাপত্তা নিশ্চিত হতে অভিভাবকদের সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X