কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এখন থেকেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে : রাশেদ প্রধান

পররাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন রাস্তার সামনে সাত দফা দাবিতে জাগপার বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
পররাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন রাস্তার সামনে সাত দফা দাবিতে জাগপার বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এখন থেকেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেছেন, এ জন্য হাসিনামুক্ত প্রশাসন এবং নির্বাচনের আগেই ক্ষমতায় চলে আসা নতুন দলীয়করণমুক্ত প্রশাসন লাগবে। তার আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন রাস্তার সামনে সাত দফা দাবিতে জাগপার বিক্ষোভ মিছিলপূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিএনপি-জামায়াতে ইসলামীসহ গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ বার বার প্রহসনের জাতীয় নির্বাচন করেছে। সেই জাতীয় পার্টি এখন পতিত আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায়। গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করেছে জনগণ।

এতে আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পল্টন ও বিজয়নগর এলাকায় জাগপার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে সাত দফা দাবিতে সকল বিভাগীর শহরেও বিক্ষোভ মিছিল করেছে জাগপা। চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আখতার পাইলট, সিলেটে সাংঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ লিটন, রংপুরে জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ, বরিশালে বিভাগীয় সহ-সমন্বয়ক মনিরুজ্জামান মনির, খুলনায় বিভাগীর সহ-সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তাফা এবং ময়মনসিংহে বিভাগীয় সহ-সমন্বয়ক মোহাম্মদ ডালিম বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X