বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর বিটিভিতে আসিফ আকবর

আসিফ আকবর I ছবি: সংগৃহীত
আসিফ আকবর I ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর বিটিভিতে ফিরলেন বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তবে এবার গায়ক নয়, বিচারকের আসনে। বাংলাদেশের কিংবদন্তি এই শিল্পীকে দেখা গেল দেশের সবচেয়ে প্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণের মঞ্চ ‘নতুন কুঁড়ি’তে। এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ টেলিভিশনের পর্দায় তার এই প্রত্যাবর্তন যেন নস্টালজিয়া আর উত্তেজনায় ভরিয়ে দিয়েছে দর্শকমন।

২০০৮ সালের পর থেকে আসিফ আকবর ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’। দীর্ঘ এই সময় সরকারি মাধ্যম দুটিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের পরিবর্তনের পর তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও গত বছরের সেপ্টেম্বরে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন এই গায়ক।

অবশেষে এক বছর পর ‘নতুন কুঁড়ি’র আহ্বান উপেক্ষা করতে পারেননি বাংলা গানের যুবরাজ।

এ বিষয়ে গায়ক সোহেল মেহেদী ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই'।

তিনি আরও লেখেন, ‘আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি। আমাকেও দেয়নি। তবে পটপরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুঁড়ি না হতো, তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি’।

সবশেষে সোহেল মেহেদী জানান, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এই শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পেয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১১

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১২

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৩

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৫

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৬

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৭

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৮

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৯

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

২০
X