বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা 

ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা। ছবি : সংগৃহীত 
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা। ছবি : সংগৃহীত 

বিমোহিত করা বাঁশির সুর, আকর্ষণীয় ফ্যাশন র‌্যাম্প শো আর তারকার সংগীত পরিবেশনায় জমজমাটভাবে অনুষ্ঠিত হলো এন্ট্রারপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)-এর ফ্যামিলি নাইটস। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান সেলিব্রিটি হলে উদ্যোক্তা, সদস্য এবং তাদের পরিবারকে নিয়ে আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে দেশের ৫০০-রও বেশি নিবন্ধিত সদস্য, স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী ও খেলোয়াড়রা অংশ নেন। আয়োজনে জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বুলবুল টুম্পা ও তার টিম মনোমুগ্ধকর ফ্যাশন র‌্যাম্প শো উপস্থাপন করেন। পুরো আসরজুড়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা তার মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায়।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী মেজবান ডিনার। এই আয়োজনের টাইটেল স্পনসর ছিল স্কাইটেক সল্যুশন এবং পাওয়ারড বাই ইভেন্ট সিটি। পাশাপাশি প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল ইন্টেরিওর স্টুডিও, নেক্স রিয়েল এস্টেট ও আইফিক্স ফাস্ট।

ফ্যামিলি নাইটসের কনভেনর ছিলেন ফাহমিদা আহমেদ এবং কো-কনভেনর আব্দুর রহমান নিপু। এছাড়া উপস্থিত ছিলেন ই-ক্লাব প্রেসিডেন্ট মো. কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মো. সোলাইমান আহমেদ জিসান, ডিরেক্টর এস এম মাহমুদ শারাফাত এবং মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদসহ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ই-ক্লাব ২০১৭ সাল থেকে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, মেন্টরশিপ, নেটওয়ার্কিং, ইনভেস্টমেন্ট, ব্র্যান্ডিং, নারী উদ্যোক্তা উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক সহযোগিতা—এই সব ক্ষেত্রেই কাজ করে আসছে। ‘ভিন্নতা’, ‘প্রসার’, ‘ইনভেস্টমেন্ট নেস্ট’ ও ‘বন্ধন’সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্লাবটি দেশের উদ্যোক্তা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

১০

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

১২

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

১৩

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১৪

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১৫

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১৭

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১৯

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

২০
X