কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন পণ্যে কর ছাড়ের ঘোষণা ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিনিদের জন্য বড় সুখবর দিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দেশটিতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি স্থানীয় নির্বাচনে খারাপ ফলাফল করে। এর পেছনে কারণ হিসেবে সবাই ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতিকে দায়ী করে আসছিল। তাই এবার ট্রাম্প উদ্যোগী হয়ে দেশের ভোক্তাদের খরচা কমাতে অগ্রাধিকার ভিত্তিতে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে।

জানা যায়, ১৩ নভেম্বর রাত থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এবার ট্রাম্প প্রশাসন অন্তত কয়েক ডজন খাদ্যপণ্যের ওপর থেকে আরাপিত শুল্ক তুলে নেয় হয়েছে।

এই পণ্যগুলোর মধ্যে রয়েছে কফি, কলা, অ্যাভাকাডো, টমেটো ও গরুর মাংসের মতো খাদ্যপণ্য, কারণ এগুলো যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর একাধিক অভিযোগ জানানো হলেও তিনি এটিকে বারবার কন জব বলে উড়িয়ে দিয়ে আসছিলেন।

মার্কিন শ্রম দপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, দেশে খাদ্যপণ্যের দাম গত ১ বছরে প্রায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি শুল্ক ব্যবসায়ীরা প্রায়ই ভোক্তার ওপর চাপায়, আর সেই চাপ থেকেই বাজারে পণ্যের দাম বাড়ে। এ ছাড়া ৪ লাতিন আমেরিকান দেশের সঙ্গে নতুন বাণিজ্য ব্যবস্থার অংশ হিসেবে কফি ও কলা আমদানির কর কমানো হচ্ছে।

কফির দাম এই বছরে প্রায় ২০ শতাংশ বাড়ায় ভোক্তাদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, নতুন সিদ্ধান্তে সেটা কিছুটা কমবে বলে বলা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X