কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গণধর্ষণের শিকার হয়ে থানায় নারী, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণধর্ষণের শিকার হয়ে বিচার চাইতে থানায় গিয়েছিলেন এক নারী। কিন্তু থানা পুলিশ অভিযুক্তদের ধরতে গড়িমসি করায় ওই নারী পুলিশের ডেপুটি ইন্সপেক্টার জেনারেল ডিআইজির সঙ্গে দেখা করতে চান। আর এতেই বাধে বিপত্তি।

ওই নারীকে ডিআইজির সঙ্গে দেখা করতে দিতে চায়নি পুলিশের অন্য সদস্যরা। দিয়েছিলেন বাধাও। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, ডিআইজির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এ সময় গণধর্ষণের শিকার ওই নারী ডিআইর সঙ্গে দেখা করার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে বাধা দেয় এবং আটক করে। কিন্তু এক পর্যায়ে ওই নারী পুলিশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে ডিআইডির সামনে উপস্থিত হন। এ সময় পুলিশের অনান্য সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে ওই নারী ডিআইজির কাছে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে ডিআইজিও তাকে নিরাশ করেননি। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ছয় ব্যক্তি তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এরপরই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। বাকি দুজনকে ধরতে জোর তৎপরতা চলছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১০

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১১

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১২

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৩

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৫

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৬

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৭

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৮

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৯

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

২০
X