কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

কাশ্মীরে পুলিশের একটি চেকপয়েন্ট। ছবি : সংগৃহীত
কাশ্মীরে পুলিশের একটি চেকপয়েন্ট। ছবি : সংগৃহীত

ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শনিবার (১৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থানা প্রাঙ্গণে জব্দ করা বিস্ফোরকদ্রব্যের গুদামে এ বিস্ফোরণ হয়েছে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ শ্রীনগরের নওগাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুজন কর্মকর্তা নিহতদের মধ্যে রয়েছেন। গুরুতর আহত অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কিছু দেহাংশ থানার ১০০ থেকে ২০০ মিটার দূরের বাড়িগুলোতেও ছিটকে পড়ে। অনেক দেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় শনাক্তকরণ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে।

এনডিটিভি জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময়ই এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, যাদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও এর কাশ্মীরি সহযোগী আনসার গাজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X