কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ওসমান হাদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নিলুফার মনি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই বক্তব্য ভাইরাল হলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন নিলুফার মনি।

সেখানে তিনি লেখেন, ‌‌‘শহীদ শরিফ ওসমান হাদির বিষয়ে আমার বক্তব‍্যটি ভুলভাবে ব‍্যাখ‍্যা করা হয়েছে। আমি বলতে চেয়েছি একদল লোক বিশেষ উদ্দেশ‍্যে তাকে ব‍্যবহার করছে। তারা তাকে পরীক্ষাগারের প্রাণীর মতোই নিহত করেছে। আমার বক্তব‍্যটি আক্ষরিকভাবে গ্রহণ না করে এর মূল সুরটি বোঝার জন‍্য সবাইকে অনুরোধ করছি এবং এ ভুল বোঝাবুঝির জন‍্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ ওসমান বিন হাদিকে বেহেস্ত নসিব করুন এই দোয়া করি।’

সম্প্রতি একটি টিভি চ্যানেলের টকশোতে কথা বলেন নিলুফার চৌধুরী। ভাইরাল সেই ভিডিওতে তাকে বলতে দেখা গেছে, ‘হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই করে ছেড়ে দিতেন, চলত। বাট হাদিকে হয়তো সেলাই করে ছেড়ে দেওয়ার পর চলতে পারে নাই।’

এ সময় ‘আপনার মনে হয়েছে, কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যা অবশ্যই। এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। যদি তাই না হতো, তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছেন?’

‘তার দলটাকে আমি বলছি, এই যে এত এত মানুষ সারাদেশ থেকে এলো, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যে চিহ্নটা নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে।’

বিএনপিনেত্রীর এমন বক্তব্যের পর ফেসবুকে ভেসে বেড়াচ্ছে অনেক মন্তব্য। এর আগে শহীদ আবরার ফাহাদকে নিয়ে নিলুফার চৌধুরী মনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। এবার ওসমান হাদিকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যকর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা।

কেউ কেউ ক্ষোভ ঝেড়ে লিখছেন, নিলুফার মনির আচরণ চরম ধৃষ্টতাপূর্ণ। তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ইনকিলাব মঞ্চকে কর্মসূচি বা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কেউ কেউ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X