বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ নিয়ে স্প্যানিশ সিনেমা

‘এল সুয়েনো দে লা সুলতানা’সিনেমার পোস্টার ও নির্মাতা। ছবি : সংগৃহীত
‘এল সুয়েনো দে লা সুলতানা’সিনেমার পোস্টার ও নির্মাতা। ছবি : সংগৃহীত

বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার লেখা বই ‘সুলতানাস ড্রিম’ অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘এল সুয়েনো দে লা সুলতানা’। এই অ্যানিমেশন সিনেমাটির দৈর্ঘ্য ৮৬ মিনিট।

নির্মাতা ইসাবেল হারগুয়েরার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন তার জীবনসঙ্গী জিয়ানমার্কো সেরা।

স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পেয়েছে ‘এল সুয়েনো দে লা সুলতানা’। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ উৎসবের ৭১তম আসর। ২৫ সেপ্টেম্বর উৎসবে প্রথমবারের মতো সিনেমাটি দেখানো হবে। এতে বাঙালি সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গানও থাকছে বলে জানা গেছে। সেটির সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ, গেয়েছেন দীপান্বিতা আচার্য। স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান প্রযোজনা করেছে চলচ্চিত্রটি। সিনেমাটিতে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক ভাষা ব্যবহার করা হয়েছে।

সংবাদমাধ্যমে নির্মাতা ইসাবেল বলেন, ‘২০১২ সালে দিল্লি গিয়েছিলাম। প্রবল বৃষ্টির মধ্যে একদিন একটি আর্ট গ্যালারিতে আশ্রয় নিই। সেখানে সুলতানাস ড্রিম বইটি খুঁজে পাই। অনেক আগে লেখা একটি বই। তাতে নারীদের একটি ভিন্ন পৃথিবী কল্পনা করা হয়েছে! বইটি পড়ে অবাক হয়েছি। সেদিনই সিদ্ধান্ত নিই—এ নিয়ে সিনেমা বানাব আমি।’

সিনেমার কাজে কয়েকবার ভারতে এসেছেন ইসাবেল। সেখানে বিভিন্ন জায়গা থেকে থেকে আসা নারীদের নিয়ে কর্মশালার আয়োজন করেন। নির্মাতা তাদের কাছে জানতে চান, ১০০ বছরেরও বেশি সময় আগের লেখা ওই বইয়ের বিষয়বস্তু বর্তমানে কতটা প্রাসঙ্গিক। এ ছাড়াও তিনি সারা পৃথিবীর নামী চিত্রশিল্পীদের পরামর্শ নিয়েছেন।

আট বছরের গবেষণা শেষে ২০২০ সালে ‘সুলতানাস ড্রিম’নিয়ে কাজ শুরু করেন ইসাবেল। নির্মাতা জানিয়েছেন, বিভিন্ন উৎসবে দেখানোর পর চলতি বছরের ১৭ নভেম্বর স্পেনে মুক্তি পাবে ছবিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

কোনো মূল্য দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র: রুবিও

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 

‘হ্যারি কেইনের ওপর জাদু করা’ কে এই নানা কওয়াকু?

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, জানলে অবাক হবেন

নারায়ণগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

যে কারণে ইসরায়েলিদের সঙ্গে ছবি তোলেনি লেবাননের প্রতিনিধিরা

১০

১৫ দফা যৌথ ঘোষণা / তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

১১

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

১২

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

১৩

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

১৪

রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

১৫

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

১৬

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

১৭

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

১৮

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

১৯

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

২০
X