বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালক হিসেবে হালিম আহমেদ আতিশের অভিষেক

হালিম আহমেদ আতিশ। ছবি : সংগৃহীত
হালিম আহমেদ আতিশ। ছবি : সংগৃহীত

শেষ হয়েছে ত্রিভূজ প্রেমের গল্পে নির্মিত ‘নূরি’ নাটকের শুটিং। এটির মাধ্যমে প্রথমবার পরিচালক হিসেবে অভিষেক হলো হালিম আহমেদ আতিশের। এতদিন তিনি সিনেমার ভিডিও সম্পাদনা করতেন। শতাধিক সিনেমার ভিডিও এডিট হয়েছে তার হাত ধরে।

‘নূরি’ নাটকে অভিনয় করেছেন আফফান মিতুল, রাকিব সুলতান ও মৌমিতাসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যায়, গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে নূরির রূপে প্রেমে পড়ে বড়লোকের ছেলে রুবেল। এদিকে নূরি ভালোবাসে তারই কাজিন ভাই সুজনকে। সুজন আর নূরি দুজনই স্বপ্ন দেখে একসাথে ঘর বাঁধার। এতে আপত্তি জানায় নূরির মা, কারণ তারা সম্পর্কে ভাই-বোন। তা ছাড়া সুজন গরিব, এতিম ও কর্মহীন। তাই নূরির মা অন্য গ্রামের সবচেয়ে বড়লোক, স্মার্ট, ব্যবসায়ী রুবেলের সাথে জোর করে বিয়ে দেয় নূরির। ভাগ্যকে মেনে নিয়ে সুজনকে ভুলে নূরি সংসার করতে চায় রুবেলের সাথে মন দিয়ে। এখানেও বাধে বিপত্তি। নূরি গরিব ঘরের মেয়ে হওয়ায় অভিজাত ঘরের কর্ত্রী রুবেলের মা নূরিকে মেনে নেয় না। তিনি তার বোনের ছেলে মাসুদের সাথে হাত মিলিয়ে নূরিকে মিথ্যে অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেয়। এখন কী করবে নূরি? রুবেল কি তাকে বিশ্বাস করে নূরিকে মেনে নিবে? নাকি নূরি ফিরে যাবে সুজনের কাছে?

এমন গল্পেই সম্প্রতি উলুখোলার বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে খণ্ড নাটক নূরি। শাকিল সুলতানের স্ক্রিপ্টে এই নাটকে নূরি চরিত্রে মৌমিতা, রুবেল চরিত্রে আফফান মিতুল এবং সুজন চরিত্রে অভিনয় করেছেন রাকিব সুলতান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিখা মৌ, কামরুন নাহার, শিশিরসহ অনেকে। বর্তমানে চলছে নাটকটির সম্পাদনার কাজ। খুব শিগগিরই নাটকটি মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১০

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১১

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১২

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৩

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৪

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৫

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৬

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৭

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৮

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৯

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X