বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত

অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি : সংগৃহীত

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ইসরায়েলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। কিন্তু সম্প্রতি সে দেশে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা। জানা গেছে, ইসরায়েলে আটকা পড়েছেন এই বলিউড অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডের।

অভিনেত্রীর টিম জানিয়েছে, নুসরাতের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত নুসরাত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি। শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেষবার তার সঙ্গে যোগাযোগ করা হয় । তখন একটি বেসমেন্টে নিরাপদ অবস্থানে ছিলেন তিনি। তারপর থেকে আর সংযোগ পাওয়া না। তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

শনিবার সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে হামলা চালায় হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। একপর্যয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। তাই আরও উদ্বেগ বাড়ছে অভিনেত্রী নুসরাতের পরিবারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X