বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘বিদায় দেন ম্যাডাম গো’ গানটি ট্রলের বিরুদ্ধে প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদ, ক্লাসরুমে শিক্ষক ও গায়িকা। ছবি : সংগৃহীত
প্রিন্স মাহমুদ, ক্লাসরুমে শিক্ষক ও গায়িকা। ছবি : সংগৃহীত

‘বিদায় দেন ম্যাডাম গো’ শিরোনামে গাওয়া একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংগীতজ্ঞ প্রিন্স মাহামুদের মতে, গানটি গ্রামীণ ঐতিহ্যবাহী ‘রুপবান-ও দাইমা’ পালা গানের সুরে সুরে গাওয়া। গানটি নেটিজেনদের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে। হাসির রিয়েক্টে ভরে গেছে ফেসবুকে শেয়ার করা ওই গানের পোস্টগুলো।

ভিডিওতে দেখা যায়, ফুকুরহাটি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে গানটি গেয়েছে একটি মেয়ে। ‘বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমাদের গো, প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো…’—শ্রেণিকক্ষে দাঁড়িয়ে এসব কথায় গানটি গেয়েছেন তিনি। এ সময় ক্লাশরুমে অন্য শিক্ষার্থীরাও ছিল।

তবে গানটি নিয়ে হাসাহাসি পছন্দ করেননি প্রিন্স মাহমুদ। ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে ওই মেয়ের গানের কণ্ঠের তারিফও করেছেন তিনি। লিখেছেন, একটি স্কুলের বিদায় অনুষ্ঠানে একটি মেয়ে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী ‘রুপবান-ও দাইমা’ পালা গানের সুরে সুরে গাইছে এই ভিডিওটি নিয়ে অনেকে ট্রল করছেন, ‘হা-হা’ রিঅ্যাকশন দিয়ে কমেন্ট করছেন, শেয়ার করছেন। এই ‘হা-হা’ রিঅ্যাক্ট এ-ই কিন্তু দিবা-রাত্রী চেতন থাকার ভাব ধরা কতিপয় শিক্ষিত মানুষের মানসিক দৈন্য প্রকটভাবে প্রকাশিত। সম্ভবত আপনারা অধিক আহ্লাদিত হতেন যদি সে ‘কালা চশমা’ বা ‘ক্যরাক্টার ঢিলা হায়’—এর সুরে গাইত বা নাচত। ইদানীং অনেক স্কুলের প্রোগ্রামেই যা দেখে থাকি।

তিনি আরও লিখেছেন, এবার বলি, মেয়েটা তীক্ষ্ণ কণ্ঠে যে দরদ দিয়ে সুর বসিয়ে ‘ও দাইমা, কিসের বাদ্য বাজে গো’র সুরে গানটি গেয়েছে এমন করে আমাদের এই সময়ের অনেক স্টার শিল্পীও গাইতে পারেন না...প্রজন্ম জানেই না ‘ও দাইমা’ গানটি প্রথম গেয়েছিলেন কিংবদন্তি নিনা হামিদ। পরমপ্রিয় এই নিনা হামিদ-ই ‘আমার সোনার ময়না পাখি’ গানটিও গেয়েছিলেন। দুটি গানই ৬ ও ৭ এর দশকে তুমুল জনপ্রিয় ছিল।

শেষে তিনি লেখেন, অতএব, সোশ্যাল মিডিয়ায় কারো ‘হা-হা’ রিঅ্যাকশন দেখে উচ্চস্বরে না হেসে সময় নিয়ে কিঞ্চিৎ বুঝে হাসুন...।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X