বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভাল্লাগে’খ্যাত সুমির নতুন গান

সংগীতশিল্পী সুমি শবনম। ছবি । সংগৃহীত
‘ভাল্লাগে’খ্যাত সুমির নতুন গান

লোক সংগীতশিল্পী সুমি শবনম। গান করেন প্রধানত রোমান্টিক ফোক ঘরানার। জনপ্রিয় এ শিল্পীর নতুন গান ‘সুজন মাঝি’।

‘গানটি চার বছর আগে রেকর্ডিং করা হয়েছিল। গানটিতে ভালোবাসা ও বিরহের গল্প আছে। এর কথা ও সুর শ্রোতাদের হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস,’ -বলেন সুমি।

তিনি আরও বলেন, ‘এর আগে আমার গাওয়া ‘ভাল্লাগে’ গানটির ভিডিও দর্শক-শ্রোতারা কয়েক কোটিবার দেখেছে। এছাড়া ‘আইলসা লাগে’, ‘চান তারা জোসনা’ ও ‘তোয়ার লাই’ গানগুলোও তারা পছন্দ করেছিল। আশা করছি ‘সুজন মাঝি’ গানটিও সকল মাইলফলক ছাড়িয়ে যাবে।’

জিয়াউদ্দিন আলমের কথা, সুর ও সংগীত পরিচালনায় ‘সুজন মাঝি’র ভিডিও পরিচালনা করেছেন রবী চৌধুরী। এতে মডেল হয়েছেন রবী চৌধুরী, মুকুল জামিল ও রুশো। শুটিং হয়েছে রাজধানীর পূবাইলে।

গানটি প্রকাশিত হয়েছে বাংলা এক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলসহ ৫০১টি ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শোনা ও দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X