বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাবিব ওয়াহিদের যে গান কাভার করেছিলেন অরিজিৎ

হাবিব ওয়াহিদ ও অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত
হাবিব ওয়াহিদ ও অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার ‘দ্বিধা’ গানটি বাংলাদেশের সিনেমার গানের ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করে। ২০০৭ সালে প্রকাশ পাওয়া এই গান সময়ের সঙ্গে সঙ্গে মারজুকের কথা, হাবিব ওয়াহিদের সুর ও কণ্ঠে অনেকেই নিজের মতো করে কাভার করেছেন।

তবে অনেকেই জানে না এই গানটি ভারতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংও কাভার করেছিলেন। যেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হাবিব ওয়াহিদ ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী ন্যান্সি। হাবিবের ভার্সন টি অরিজিৎ কাভার করেন এবং ন্যান্সির অংশ অমৃতা সিং গেয়েছিলেন। তবে এটি নতুন ভিডিও নয়। ২০১৬ সালে বাংলাদেশের একটি কনসার্টে স্টেজে দুই ভাইবোন ‘দ্বিধা’ গানটি কাভার করেন।

সম্প্রতি অরিজিৎয়ের ফ্যান পেজ থেকে গানটি নতুন করে শেয়ার করা হয়। যেখানে উল্লেখ করা হয়ে, ‘বাংলাদেশের আধুনিক বাংলা গানের পথিকৃৎ শিল্পী হাবিব ওয়াহিদ গানটি গেয়েছিলেন। হাবিব সেই সময় এই গানের মাধ্যমে সিনেমার গানের পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। অসাধারণ এই গানটি লিখেছেন মারজুক রাসেল। তিনি কবিতা ও গান লিখেন।’ এরপর গানের প্রশংসায় অনেকেই মন্তব্য জানাতে থাকে।

হাবিব ও ন্যান্সি এক সঙ্গে বেশকিছু জনপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমার গানের তালিকায় রয়েছে, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, চন্দ্রগ্রহণ ও হৃদয়ের কথা অন্যতম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X