বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যৌনকর্মী থেকে নেত্রী হওয়ার গল্প

যৌনকর্মী থেকে রাজনৈতিক নেত্রী 
যৌনকর্মী থেকে রাজনৈতিক নেত্রী 

জীবন কাকে কখন কোথায় নিয়ে পৌঁছায়। পাচার হওয়া এক নারী যে কিনা পরিস্থিতির চাপে যৌনকর্মী হিসেবে জীবন শুরু করে। একটা সময় তিনিই কিনা রাজনীতিতে যোগ দিয়ে নেত্রী বনে যান।

একটি মেয়ের জীবনের নানা ওঠাপড়ার গল্প উঠে আসবে আড্ডাটাইমস-এর নতুন ওয়েব সিরিজ ‘জুলি’তে। পরিচালনায় অরিত্র সেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম।

গল্পে দেখা যাবে পাচার হওয়ার কঠিন অতীত ভোলেনি জুলি। একটা সময় দীর্ঘ বঞ্চনা থেকে ঘুরে দাঁড়াতে চায় মেয়েটি। সেখান থেকেই শুরু করেন রাজনীতির লড়াই। প্রান্তিক জীবনকে ছেড়ে মূল ধারার জীবনে কীভাবে আসছেন তিনি। সেটি উঠে আসবে ওয়েব সিরিজে।

এর আগে পরিচালক অরিত্রের ‘কালী’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন পাওলি। অরিত্রের ভাষ্য, প্রথম থেকেই পাওলির সঙ্গে আলোচনা করে এগিয়েছেন তিনি। ৭টি এপিসোডে তৈরি এই সিরিজ।

‘জুলি’ সিরিজে একজন রাজনৈতিক ব্যক্তির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকে। তার চরিত্রে রাজনীতির ছোঁয়ার সঙ্গে থাকবে বেশ কিছু রহস্য।

জানা গেছে, ওয়েব সিরিজে শুধুই রাজনীতি না, উঠে আসবে নারী ক্ষমতায়নের গল্পও। সিরিজের গল্পে দেখা যাবে মানব পাচারচক্রে জড়িয়ে একসময় যৌনপল্লীতে ঠাঁই হয় ‘জুলি’ অর্থাৎ পাওলির। ঘটনার এক পর্যায়ে জুলিই একদিন রাজনীতিতে এসে ক্ষমতা দখল করেন।

ওয়েব সিরিজে সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্ণ মুখার্জি ও সুজয়প্রসাদ চ্যাটার্জিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X