মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগে মুখ খুললেন নুসরাত

অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত

টালিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ নুসরাত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ।

অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকেছেন নুসরাত জাহান। ২ আগস্ট দুপুর আড়াইটায় এ বৈঠক ডাকা হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে নুসরাত জানিয়েছিলেন, এটি একটি আইনি বিষয়। তাই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে অভিযোগের জবাব দেবেন তিনি। এর পরপরই সাংবাদিক বৈঠকের ঘোষণা দেন অভিনেত্রী। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে, বিজেপি নেতাদের আনা অভিযোগের জবাব দিতেই এ বৈঠক ডেকেছেন নুসরাত।

আরও পড়ুন : এবার টালিউডে পা রাখছেন পরীমণি

এর আগে সোমবার সন্ধ্যায় কজন বয়স্ক নাগরিক নিয়ে ইডির কাছে গিয়েছিলেন শঙ্কুদেব। তার অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল নুসরাতের সংস্থা। অভিযোগে তিনি ইডিকে জানিয়েছিলেন, গড়িয়াহাট রোডের একটি সংস্থায় যৌথ ডিরেক্টর পদে রয়েছেন নুসরাত। সংস্থাটি ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়েছিল। প্রত্যেকের কাছে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজারহাটে হিডকোর দপ্তরের কাছে প্রত্যেককে ফ্ল্যাট দেওয়া হবে। তিন বছরের মধ্যে ওই ফ্ল্যাট দেওয়ার কথা থাকলেও ৯ বছর পেরিয়ে গেছে। যারা টাকা দিয়েছিলেন, তারা ফ্ল্যাট পাননি বলে ইডিকে জানিয়েছেন শঙ্কু।

তবে বয়স্ক নাগরিকদের অভিযোগ, ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি নুসরাত নয়, দিয়েছিলেন নুসরাতের সংস্থার যৌথ ডিরেক্টর রাকেশ।

অভিযোগ জানানোর পর শঙ্কুদেব নুসরাতের গ্রেপ্তারের দাবি তুলেছেন।

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X