কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৬:১২ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এবার টলিউডে পা রাখছেন পরীমণি

ছবি : নায়িকা পরীমণি
ছবি : নায়িকা পরীমণি

আলোচিত সমালোচিত ঢাকাইয়া চলচ্চিত্রের নায়িকা পরীমণি। এবার পা রাখতে যাচ্ছেন ওপার বাংলায়। বাংলাদেশের একাধিক অভিনেতা-অভিনেত্রী টলিউডে পসার বিস্তার করলেও অভিনেত্রী পরীমণি আজও টলিউডে পা রাখনেনি। অনেক দিন ধরে ওপার বাংলার দর্শকের মনে একটাই প্রশ্ন ছিল। কবে ওপার বাংলার ছবিতে দেখা যাবে পরীমণিকে? অবশেষে অপেক্ষার অবসান ঘটল।

ব্যক্তিগত জীবনের জন্যই বার বার শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। স্বামী শরিফুল রাজের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ প্রকাশ্যেই দেখেছেন দর্শক। ফেসবুকে একে অপরের বিরুদ্ধে দিয়েছেন নানা পোস্টে। এত বিতর্কের পরে নায়িকাকে কলকাতার ছবিতে দেখার অপেক্ষায় দর্শক। পরীর অনুরাগীদের সেই স্বপ্নই এ বার সত্যি হতে চলেছে। সেই সুখবর দিয়েছে আনন্দবাজার অনলাইনকে।

আনন্দবাজার অনলাইনকে পরী বলেন, “কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।” ১০ অগস্ট এক বছরে পা দেবে পরীর ছেলে রাজ্য। ছেলের জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করেছেন এর মধ্যেই। আর মাত্র নয়দিনের অপেক্ষা। রাজ্যের জন্মদিন কাটার পর কলকাতায় আসবেন পরীমণি।

আরও পড়ুন : কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন পরীমণি

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’। যা নিয়ে হয়েছে বিস্তর আলোচনাও। এ ছাড়াও চঞ্চল চৌধুরি, মোশারফ করিমের মতো অভিনেতারাও দাপিয়ে কাজ করছেন ওপার বাংলার বিভিন্ন ছবিতে।

কলকাতার ইন্ডাস্ট্রিতে পরী অভিনয় না করলেও বাংলাদেশের মানুষের কাছে নানান কারণে বেশ পপুলার। বিশেষ করে, তাঁর সৌন্দর্য দুর্দান্ত ব্যক্তিত্ব, সবটাই মানুষকে আকৃষ্ট করে প্রতিনিয়ত। তাই ভক্তদের একপ্রকার ইচ্ছে ছিলই এবার তাঁকে টলিউডে ছবিতে দেখার জন্য!

সম্প্রতি কলকাতা এসেছিলেন তাঁর স্বামী রাজ। এখানে এসে হারিয়ে যায় তাঁর ফোন। শত ঝামেলা থাকলেও ফোন হারানোর পর সবার প্রথমে পরীর সঙ্গেই যোগাযোগ করেছিলেন রাজ। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা। এত সমস্যার পর রাজ এবং পরীর সম্পর্ক কোন দিকে মোড় নেবে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X