বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন ‘রিল্যাক্স’

সৃজিত মুখার্জি ও সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
সৃজিত মুখার্জি ও সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

কলকাতার সিনেপাড়ায় নতুন করে গুঞ্জন উঠেছে, জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এই গুঞ্জন ছড়িয়েছে পুরীর সমুদ্র সৈকতে তোলা একটি সেলফিকে কেন্দ্র করে, যা সুস্মিতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন।

সম্প্রতি পুরীতে সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং শেষ হয়েছে। এই ছবিতে যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, ব্রাত্য বসুর মতো তারকারা অভিনয় করেছেন। শুটিংয়ের ফাঁকে সৃজিতের সঙ্গে সমুদ্রের ধারে একটি সেলফি তোলেন সুস্মিতা এবং ক্যাপশনে লেখেন— ‘স্যার আঁখো পার।’ এই ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি সৃজিত সত্যিই নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন?

শুক্রবার অনিরুদ্ধ রায় পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে সৃজিত, জয়া আহসান এবং সুস্মিতা উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুস্মিতা প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, “আমরা দুজনে খুব ভালো বন্ধু, বলা যায় ক্লোজ ফ্রেন্ড। এরপর যে বা যারা কিছু বলছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই।”

অন্যদিকে, সৃজিত এই গুঞ্জনকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একটি সেলফিকে কেন্দ্র করে এতকিছু হবে তা ভাবতে পারিনি। আমরা অবশ্যই পুরোনো দিনের ছবি তৈরি করছি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি। তাই রিল্যাক্স করুন, একটা ছবি নিয়ে এত তোলপাড় করার কিছু নেই।”

যদিও দুজনই সম্পর্কের গুঞ্জনকে অস্বীকার করেছেন, তারা উভয়েই স্বীকার করেছেন যে তারা এখন ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুত্ব ভবিষ্যতে প্রেমের সম্পর্কে গড়ায় কিনা, তা কেবল সময়ই বলতে পারবে।

উল্লেখ্য, সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এটি আগামী বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পেতে পারে। ছবিটির শুটিংয়ের লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X