কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্রাউন সিমেন্ট পিএলসির নগদ লভ্যাংশ অনুমোদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ২১ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন।

এজিএমে সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন করেন। একই সঙ্গে পরিচালকবৃন্দের নির্বাচন ও পুনঃনির্বাচন, ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ্ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক সোলায়মান কবির, পরিচালক মুশশারাত মাহাজাবিন, স্বতন্ত্র পরিচালক রহমত উল্লাহ্ মো. দস্ত গীর এনডিসি, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার সারাওয়াত সিরাজ এবং বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ।

এছাড়া সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডার মো. আশরাফুজ্জামান ও মো. আব্দুল আহাদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ, এফসিএ উপস্থিত ছিলেন। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. মজহারুল ইসলাম, এফসিএস সভার কার্যক্রম পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X