বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:৩০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তাহসানকে ‘আনফলো’ করলেন সৃজিত

নির্মাতা সৃজিত ও গায়ক তাহসান। ছবি : সংগৃহীত
নির্মাতা সৃজিত ও গায়ক তাহসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশি তারকা তাহসান খান। গান ও অভিনয়- উভয় ক্ষেত্রেই্ বিচরণ তার। অন্যদিকে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। তার সিনেমার দর্শক আছে বাংলাদেশেও। এ ছাড়া সৃজিতের বর্তমান স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ছিলেন তাহসানের প্রাক্তন স্ত্রী।

তাহসান ও সৃজিত শোবিজে আছেন দীর্ঘদিন। যদিও একসঙ্গে কাজ করা হয়নি তাদের। সংবাদমাধ্যমে জানা যায়, ফেসবুকে সৃজিত ফলো করেতেন একমাত্র তাহসানকেই। কিন্তু বুধবার দুপুরের পর থেকে সৃজিত তাহসানকে ফলো করছেন না। গায়ককে আনফলো করে দিয়েছেন নির্মাতা।

তিন বছর আগে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসানের প্রশংসা করেছিলেন এই নির্মাতা। সে সময় বলেছিলেন, ‘তাহসান আমার থেকে অনেক গুণী মানুষ। তার গান সুন্দর, ভালো পিয়ানো বাজান, চমৎকার অভিনয় করেন।’ তিনি আরও বলেন, ‘তাহসান একজন নিপাট ভদ্রলোক।’

অন্যদিকে দুবছর আগে কলকাতার এক সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘সৃজিত আমার খুবই পছন্দের। আমার মেয়েও তাকে খুব পছন্দ করে। আগে থেকেই আমি সৃজিতের কাজ বেশ পছন্দ করি।’

২০১৯ সালের ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় বিবাহবন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা। এর আগে, ২০১৭ সালের জুলাইয়ে দাম্পত্যের ইতি টানেন তাহসান ও মিথিলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X