কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বেবি বাম্পের ভিডিও নিয়ে হাজির শুভশ্রী 

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবি : ইনস্টাগ্রাম
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবি : ইনস্টাগ্রাম

কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গেল বছরের শেষের দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এবার তৃতীয়বারের মতো মা হচ্ছেন তিনি! নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বেবি বাম্প নিয়েও হাজির হতে দেখা যায় তাকে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বেবি বাম্প নিয়ে সোফায় বসে আছেন তিনি। এরপর ভিডিওতে তিনি বলেন, ‘খুব জলদি আমার সন্তানকে হাতে পাবে। আরও একবার মা হতে চলা আমার জন্য সৌভাগ্যের’।

তবে বিষয়টি এমন নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভশ্রী বার্তা দিয়েছেন বাচ্চার স্টেম সেল সংরক্ষণের। আর এটি একটি পুরোনো ভিডিও। যা তার দ্বিতীয় সন্তান ইয়ালিন গর্ভে থাকার সময় করা। সেই ভিডিওই নতুন করে সামনে আনলেন এই অভিনেত্রী।

শুভশ্রী এখন দুই সন্তানের মা। তার সন্তানদের নাম ইয়ালিনি ও ইউভান। কাজের পাশাপাশি দুজনকে নিয়েই এখন বেশি ব্যস্ত থাকেন তিনি।

তার হাতে এখন দুটি সিনেমা আছে। একটি ‘আলেয়া’ অন্যটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১০

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১১

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১২

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৩

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৪

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৫

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৬

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৭

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৮

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৯

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

২০
X