কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আহ্বান জানালেন রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্লাস্টিক দূষণ রোধে বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা একটি উচ্চাভিলাষী গ্লোবাল প্লাস্টিক চুক্তির জন্য সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণেও একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২৮ বুধবার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠানরত ‘মিনিস্টেরিয়াল কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া এ বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষ হতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশ্বের পানিসম্পদের মূল্যায়ন করা এবং সেগুলোর সুরক্ষা ও ব্যবহার নিশ্চিত করার জন্য একটি ন্যায়সঙ্গত ব্যবস্থা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে প্রচুর পরিমাণে প্রযুক্তি, উদ্ভাবন এবং মানবসম্পদ রয়েছে, যা বিশ্ববাসীর কল্যাণে কাজে লাগানো এবং ভাগাভাগি করা উচিত।

পরিবেশ উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে তাদের শেয়ার করা সম্পদ, যেমন যৌথ নদী ও বন, রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করতে হবে। আমাদের বায়ু দূষণসহ অন্যান্য সাধারণ উদ্বেগগুলোও সমাধান করতে হবে। বাস্তব সময়ের তথ্য সংগ্রহ এবং সর্বোত্তম অভ্যাসগুলো শেয়ার করার মাধ্যমে, বাংলাদেশসহ বিভিন্ন দেশ বায়ুদূষণ থেকে মুক্তি পেতে সক্ষম হবে।

সৈয়দা রিজওয়ানা বলেন, সিআইসিএ-এর মধ্যে একসঙ্গে কাজ করে, আসুন আমাদের অঞ্চলের একটি টেকসই ভবিষ্যতের জন্য অবদান রাখি এবং আমাদের গ্রাম ও শহরের প্রতিটি নারী ও পুরুষের জন্য, আগামী প্রজন্মের জন্য পরিবেশগত ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি। আসুন আমরা একসঙ্গে একটি শূন্য কার্বন ভবিষ্যৎ অর্জনের জন্য প্রচেষ্টা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X