কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সরকারের অঙ্গীকার ব্যক্ত পরিবেশমন্ত্রীর 

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সরকারের অঙ্গীকার ব্যক্ত পরিবেশমন্ত্রীর 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে সোমবার (১ এপ্রিল) ‘নবপল্লব’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক প্রচেষ্টার ওপর জোর দেন কেয়ার এশিয়া অঞ্চলের পরিচালক রমেশ সিং।

বিশেষ অতিথির বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী অংশীদারত্বের কথা তুলে ধরেন। পরিবেশগতভাবে সংবেদনশীল সুন্দরবন বন, হাকালুকি হাওর এলাকায় ইকোসিস্টেম সুরক্ষা, টেকসই জীবিকায়ন, দুর্যোগ প্রস্তুতি জোরদার করতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ডেপুটি চিফ অব পার্টি মৃত্যুঞ্জয় দাস। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন নবপল্লব প্রকল্পের চিপ অব পার্টি সেলিনা শেলী খান। অন্যদের মধ্যে কেয়ার বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাম দাস ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইউকে ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত নবপল্লব কনসোর্টিয়ামের প্রকল্পের লিড সংস্থা হিসেবে কাজ করছে কেয়ার বাংলাদেশ, অন্যান্য অংশীদার রয়েছে সংস্থা হিসেবে থাকছে সিএনআরএস, কর্ডএইড, সি-৩ইআর-ব্র্যাক ইউনিভার্সিটি, দুষ্ট স্বাস্থ্য কেন্দ্র, ফ্রেন্ডশিপ, হিউম্যানি টি ও ইনক্লুশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ এবং প্রাকটিক্যাল অ্যাকশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X