কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:০১ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছর পর চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

পাঁচ বছর পর চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট
গত বছর থেকে চীন-ভারত সম্পর্ক উন্নয়নে কাজ করছে, যা তাদের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ছবি : সংগৃহীত

২০২০ সালের শুরুতে করোনা মহামারির সময় বিমান পরিষেবা বন্ধের পর পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা করেছে চীন ও ভারত। এই ঘোষণার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রাথমিক সহযোগিতা এবং পরস্পরের সহায়তা বাড়ানোর কাজে সম্মতি প্রকাশ করেছে। বিশেষত, এই পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির উন্নয়নের দিকে কাজ করা হবে।

সোমবার (২৭ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির বেইজিং সফরের পর সোমবার এই ঘোষণা দেওয়া হয়েছে, যা ২০২০ সালের হিমালয় সীমান্ত সংঘর্ষের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের কারিগরি কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে আলোচনা করবে।

বিবৃতিতে আরও জানানো হয় যে, চীন আবারও হিন্দু দেবতা কৃষ্ণের জনপ্রিয় তীর্থযাত্রার অনুমতি পুনরায় দেওয়া হয়েছে, যা মহামারির সময় স্থগিত করা হয়েছিল।

দু’দেশ সম্পর্ক পুনর্গঠনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যুগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, মহামারির আগে ভারত-চীনের মধ্যে প্রতি মাসে প্রায় ৫০০টি সরাসরি ফ্লাইট পরিচালিত হতো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে উল্লেখ না থাকলেও বলা হয়েছে যে, গত বছর থেকে দু’দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করছে। সম্পর্ক উন্নয়নে চীন-ভারত দু’দেশের মৌলিক স্বার্থের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X