কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়াল

ডেঙ্গু মশা। ছবি: কালবেলা
ডেঙ্গু মশা। ছবি: কালবেলা

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭০৬-এ দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে ১ হাজার ৮৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৬৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৫ হাজার ১৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৭ হাজার ৫৭৩ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ১৫১। ঢাকায় ৬০ হাজার ২৪১ এবং ঢাকার বাইরে ৭১ হাজার ৯১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১০

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১১

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১২

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৩

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৪

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৬

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৭

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৮

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৯

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

২০
X