বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
ডেঙ্গু

আজও মৃত্যু ১০, হাসপাতালে ২৬৬০

এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৬৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৬৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৪৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ১১ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৬৩০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭১৩ জন ও ঢাকার বাইরে এক হাজার ৯১৭ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন ঢাকায় ও চারজন ঢাকার বাইরে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬৯১ জন ও ঢাকার বাইরে ৪০৫ জন।

চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৬ হাজার ২২৪ জন। এর মধ্যে ঢাকায় ৮৮ হাজার ৮৪৩ জন ও ঢাকার বাইরে এক লাখ ৩৭ হাজার ৩৮১ জন।

চলতি বছরের এ পর্যন্ত দুই লাখ ১৬ হাজার ৩০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ৩৯৬ জন ও ঢাকার বাইরে এক লাখ ৩০ হাজার ৯১২ জন।

বর্তমানে সারা দেশে আট হাজার ৮২০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৭৫৬ জন ও ঢাকার বাইরে ছয় হাজার ৬৪ জন।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার চার শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১০

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১১

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১৪

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১৫

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৬

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৭

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৮

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৯

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

২০
X