বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৭ মিনিটেই ক্যানসারের চিকিৎসা, আসছে টিকাও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রমেই উন্নত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। সাম্প্রতিক বছরগুলোতে করোনা মহামারি হিসেবে আত্মপ্রকাশ করলেও স্বল্প সময়ে এর টিকা আবিষ্কার হয়েছে। ফলে এখন আর করোনা মহামারি আকারে নেই। এবার ক্যানসারের চিকিৎসা নিয়ে আশার বাণী দিয়েছে স্বাস্থ্যবিজ্ঞান।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্প্রতি ইংল্যান্ডে ক্যানসারের টিকা আবিষ্কার হয়েছে। এ টিকা দিয়ে মাত্র ৭ মিনিটে চিকিৎসা করা সম্ভব হবে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ (এনএইচএস) দ্রুত টিকার ব্যবহার শুরু করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যানসারের এ টিকার অনুমোদন দিয়েছে ইংল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি অথোরিটি এজেন্সি (এমএইচআরএ)। যার ফলে এ টিকা শীঘ্রই চালু হতে যাচ্ছে। সংস্থাটির আশা, এ টিকা বাজারে আসলে বছরে শত শত রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং ক্যানসারের চিকিৎসার সময় তিন চতুর্থাংশ কমিয়ে আনা যাবে।

চিকিৎসাবিজ্ঞানে বর্তমানে অ্যাটেজোলিজুমাব নামে একটি অ্যান্টিবডি আইভি ড্রিপ বা শিরার মধ্য দিয়ে রোগীর দেহে দীর্ঘ সময় ধরে পরিচালনা করে ক্যানসারের চিকিৎসা করা হয়। কিন্তু এ টিকা বাজারে আসলে মাত্র ৭ মিনিটেই ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া যাবে। অ্যাটেজোলিজুমাব বাজারে টিসেন্ট্রিক নামেও পরিচিত। এটি ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রথলির ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ইংল্যান্ডে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হয়।

প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অ্যাটেজোলিজুমাব গ্রহণের জন্য ৩০ মিনিটে থেকে এক ঘণ্টা সময় লাগে। কিন্তু এ টিকার জন্য সময় লাগবে মাত্র ৭ মিনিট। ফলে রোগীদের সময় আর কষ্ট সাশ্রয় হবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব রোগীদের অ্যাটেজোলিজুমাবের পাশাপাশি কেমোথেরাপিও লাগে, তারা এ টিকার সুবিধা এখনই পাবেন না। তাদের শিরার মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এই ওষুধ নিতে হবে। এই ওষুধটি সাধারণত চেকপয়েন্ট ইনহিবিটর বা একটি প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে; যা দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে কার্যকরী করে ক্যানসার কোষ খুঁজে বের করে সেগুলোকে মেরে ফেলতে সহায়তা করে।

এনএইচএস-এর ক্যানসার বিভাগের পরিচালক পিটার জনসন বলেছেন, ‘এই পদক্ষেপটি তুলে ধরেছে যে কীভাবে উদ্ভাবনী স্বাস্থ্য পরিষেবা রোগীদের জন্য সবচেয়ে উন্নত ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করছে।’

তিনি বলেন, বিশ্বে প্রথমবারের মতো এই টিকা প্রবর্তনের অর্থ হলো শত শত রোগীকে হাসপাতালে আরও কম সময় ব্যয় করতে হবে। এই টিকা ক্যানসার চিকিৎসায় গুণগত পার্থক্য তৈরি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১০

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১১

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১২

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৩

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৪

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৫

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৬

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৭

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৮

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৯

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

২০
X