কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০২:০১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে

হার্টের রিংয়ের নতুন দাম
হার্টের রিং। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া হৃদ্‌রোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন।

সম্মেলনে অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন বলেন, জীবন রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইসের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন যন্ত্রের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে গত ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরোসার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে। তিন দফা সভার পর কমিটি বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করে। প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় এনে গত ৮ জুলাইয়ের সভার সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগ ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করে।

তিনি বলেন, নতুন দামে স্টেন্ট কেনা হলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। তবে কিছু আমদানিকারকের হাতে পুরোনো দামের পণ্য মজুত থাকায় তারা কার্যকর করতে সময় চেয়েছিল; কিন্তু জনস্বার্থে এবং গণমাধ্যমে দাম কমার খবর প্রকাশিত হওয়ায় হাসপাতালগুলোয় নতুন দামের পণ্যের জন্য রোগীদের চাপ তৈরি হয়েছে।

পরিচালক ডা. মো. আকতার আরও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শে ঔষধ প্রশাসন অধিদপ্তর পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ বা নতুনভাবে নির্ধারণের কাজ চালিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X