তৌহিদুল ইসলাম তারেক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৬:৪৭ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অবসরের পরেও চেয়ারে তিনি, ৩ দিনে ৩৪ কোটি টাকার ঘুষ

ফাইল স্বাক্ষরের সময় সেবা গ্রহীতা থেকে ঘুষ নিচ্ছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুল মালেক।  ছবি : সংগৃহীত
ফাইল স্বাক্ষরের সময় সেবা গ্রহীতা থেকে ঘুষ নিচ্ছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুল মালেক। ছবি : সংগৃহীত

অবসরে গিয়েও প্রতিদিনের মতো অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে রীতিমতো ফাইল স্বাক্ষর করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুল মালেক। এমনকি সন্ধ্যার পরেও গোপনে অফিসে এসব কাজ করছেন তিনি। আর এসব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে ১৫ তারিখের আগের তারিখ বসিয়ে। এতে ব্যাপক ঘুষ লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ মে) সরেজমিনে ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে ফাইল ডেসপাস শাখায় কালবেলার পক্ষ থেকে রেজিস্টার খাতা দেখার চেষ্টা করা হয়। কিন্তু কোনোভাবেই ওই খাতা দেখাতে রাজি হয়নি কর্তৃপক্ষ। এর আগে রোববার (১৯ মে) অধিদপ্তরে গিয়ে আব্দুল মালেককে সশরীরে অফিস করার সত্যতা মেলে।

জানা যায়, গত ১৫ মে অবসরে গেছেন এ আব্দুল মালেক। এ অবসরও তাকে অফিস করা বন্ধ করতে পারছে না। অফিস যেন এক অদৃশ্য মায়ায় আবদ্ধ করে রেখেছে তাকে। ১৬ মে থেকে ২০ মের মধ্যে অফিস খোলা ছিল মাত্র তিন দিন। আর এ তিন দিনে ১৭২টি প্রোজেক্ট ফাইলে স্বাক্ষর করেছেন তিনি। এসব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে ১৫ তারিখের আগের তারিখ বসিয়ে। প্রতিটি ফাইলের জন্য নিয়েছেন ২০ লাখ টাকা করে। তাছাড়া ছোটখাট ফাইলও ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না তিনি। অবসরের পরে এ তিন দিনে অফিস করে সব মিলিয়ে হাতিয়ে নিয়েছেন ৩৪ কোটি টাকা।

নিয়ম অনুযায়ী, কোনো চিঠি বা ফাইল স্বাক্ষরের পর অধিদপ্তরের ডেসপাস শাখায় স্মারক নম্বর বসিয়ে রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু অভিযোগ পাওয়া যায়, পেছনের তারিখ বসিয়ে যেসব ফাইল স্বাক্ষর করা হয়েছে, সেগুলো বিতরণ শাখা থেকে পেছনের তারিখ বসিয়ে হস্তান্তর করার জন্য রেজিস্টার খাতা ফাঁকা রাখা হয়েছে। ১২ মে থেকে ১৫ মে তারিখের রেজিস্টারে যেসব জায়গা ফাঁকা রাখা হয়েছে সেখানে পুরোনো তারিখ বসিয়ে ফাইলগুলো হস্তান্তর করা হবে।

এমন তথ্যের ভিত্তিতে কালবেলার পক্ষ থেকে রেজিস্টার খাতা দেখার চেষ্টা করা হয়। কিন্তু কোনোভাবেই ওই খাতা দেখাতে রাজি হয়নি অধিদপ্তরের মিডিয়া মুখপাত্র ও পরিচালক মো. সালাহউদ্দিন। এমনকি অবসর গ্রহণের পর আব্দুল মালেকের অফিস করার বিষয়েও কর্তৃপক্ষ কিছু জানতে না বলেও জানান এ কর্মকর্তা।

এসব বিষয়ে কথা বলতে মহাপরিচালকের সঙ্গে সরাসরি দেখা করতে চাইলে অফিসে থাকা সত্ত্বেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।

এসব অভিযোগের বিষয়ে রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে সরাসরি আব্দুল মালেকের সঙ্গে কথা বলতে চাইলে সাংবাদিক দেখে কথা না বলে দ্রুত সটকে পড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X