মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সারাদিন সতেজ থাকতে সকালে করুন এই সহজ ব্যায়াম

বজ্রাসন। ছবি : সংগৃহীত
বজ্রাসন। ছবি : সংগৃহীত

ঘুম থেকে উঠেই কি মনে হয়—‘আহ! আরও একটু ঘুমাতে পারলে ভালো হতো’? কিংবা সকালে উঠেও শরীরটা যেন ঠিকমতো সাড়া দিচ্ছে না? এমনটা যদি প্রায়ই হয়, তবে হয়তো আপনার শরীর চাইছে একটু নড়াচড়া, একটু হালকা ব্যায়াম।

আরও পড়ুন : রোববার চন্দ্রগ্রহণ, কীভাবে উপভোগ করবেন ?

আরও পড়ুন : গরম খাবারে লেবু দিয়ে খাচ্ছেন? জেনে নিন ফলাফল

আসলে দিনের শুরুতে মাত্র কয়েক মিনিট সময় নিজের জন্য দিলেই বদলে যেতে পারে পুরো দিনটা। না, জিমে দৌড়াতে হবে না, ঘাম ঝরানোর দরকারও নেই—শুধু একটুখানি সহজ ব্যায়াম, যেটা আপনি ঘরে বসেই করতে পারেন। আজ জানবো তেমন এক সোজা কিন্তু দারুণ উপকারী ব্যায়ামের কথা।

বজ্রাসন

সকালে যেসব ব্যায়াম সহজে করা যায়, তার মধ্যে বজ্রাসন অন্যতম। এটা করতে খুব একটা কষ্ট হয় না, আর উপকারিতাও অনেক।

কীভাবে করবেন বজ্রাসন?

- প্রথমে মেঝেতে হাঁটু মুড়ে বসুন, যেমনটি ছোট বাচ্চারা বসে থাকে।

- পায়ের পাতা একসাথে করে গোড়ালি দুটি একসাথে জড়ো করে রাখুন।

- এবার উরুর ওপর নিতম্ব রেখে বসুন, যাতে গোড়ালিগুলি নিতম্বের দুটি পাশে থাকে।

- মেরুদণ্ড সোজা রেখে মাথা ও ঘাড় সোজা রাখুন এবং হাত দুটি হাঁটুর ওপর রাখুন।

- স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিন এবং এই আসনে ৫ থেকে ১০ মিনিট থাকুন।

নিয়মিত বজ্রাসন করার উপকারিতা

হজমশক্তি বৃদ্ধি : প্রতিবার খাওয়ার পরে এই আসন করলে খাবার ভালোভাবে হজম হয়।

পেশি শক্তিশালীকরণ : উরু, পায়ের পেশি এবং পেলভিক ও কটিদেশীয় পেশি শক্তিশালী করে। পাশাপাশি এতে পায়ের পাতার খিল ধরা বা অসারতা দূর হয় ও হাঁটু ও গোড়ালির বাত-ব্যথাও নিরাময় হয়। নিয়মিত অনুশীলন করলে আথ্রাইটিস (Arthritis) হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়।

পিঠ ও সায়াটিকার ব্যথা হ্রাস : মেরুদণ্ড সোজা রেখে অনুশীলন করার ফলে পিঠে ব্যথা এবং সায়াটিকার সমস্যা কমে। এছাড়ও কোমর ও কাঁধের সন্ধিস্থলের ব্যথা কমাতে সাহায্য করে।

রক্ত সঞ্চালন বৃদ্ধি : শ্রোণীতে রক্ত সঞ্চালন উন্নত করে।

মাসিকের ব্যথা উপশম : এটি মাসিকের ক্র্যাম্পের ব্যথা কমাতে সাহায্য করে।

এসবের পাশাপাশি, নিয়মিত বজ্রাসন চর্চা করলে অনিদ্রা দূর হয়। শরীরে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায় এবং শরীরকে সুস্থ ও সতেজ থাকে।

সতর্কতা

- স্লিপড ডিস্ক বা অন্য কোনো দীর্ঘস্থায়ী পিঠের রোগে ভুগলে এই আসন করা উচিত নয়।

- ঘাড় বা হাঁটুতে কোনো সমস্যা থাকলে বজ্রাসন এড়িয়ে চলুন।

আরও পড়ুন : চায়ের সঙ্গে কোন খাবার খেলে কী সমস্যা হতে পারে

আরও পড়ুন : গ্যাসের সমস্যায় স্বস্তির কিছু ঘরোয়া উপায়

সকালের শুরুটা যদি হয় একটা ছোট্ট ব্যায়াম দিয়ে, তাহলে সারা দিনটাই কাটবে ভালোভাবে। বজ্রাসন যেমন সহজ, তেমনি উপকারে ভরপুর। সময় খুব বেশি লাগে না—শুধু নিয়মিত করলেই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X