কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় দুধ চা না লেবু চা— কোনটা খাবেন আর কেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চা আমাদের অনেকেরই নিত্যসঙ্গী। ঘুম ভাঙার পর, দুপুরে খাওয়ার পরে, কিংবা অফিসে আড্ডার ফাঁকে চায়ের কাপে চুমুক না দিলে যেন মনই বসে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্ধ্যার সময় চা খাওয়ার ক্ষেত্রে একটু বেছে নিতে হয়- সব চা শরীরের জন্য উপকারী নাও হতে পারে।

দুধ চা সন্ধ্যায় কতটা উপকারী?

বেশিরভাগ মানুষ সন্ধ্যায় দুধ চা খেতে পছন্দ করেন- আসলে অভ্যাস আর স্বাদই এখানে মূল কারণ। কিন্তু সন্ধ্যার দিকে দুধ চা খেলে অনেকের গ্যাস, অ্যাসিডিটি, পেট ফোলাভাব বা হজমের সমস্যা হতে পারে। কারণ এই সময়টায় আমাদের হজমক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

লেবু চা, সন্ধ্যার জন্য আরও ভালো কেন?

বিশেষজ্ঞদের মতে, দুধ চায়ের বদলে লেবু চা খাওয়া আরও উপকারী। কেন?

হজমে সহায়তা করে - লেবু চা মেটাবলিজম বাড়ায়, ফলে খাওয়ার পর খাবার সহজে হজম হয়।

বদহজম বা পেটের অস্বস্তি কমায় - এতে থাকা লেবুর রস হজমে সহায়ক এনজাইমের কাজ করে।

ওজন কমাতে সহায়ক - মেটাবলিজম বাড়ানোর ফলে ওজন নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখে।

ত্বকের উপকারে আসে - লেবু চা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে।

ক্যাফেইন কম - দুধ চায়ের মতো অতটা ক্যাফেইন নেই, তাই ঘুমের ব্যাঘাত হয় না।

ডিটক্সিফাই করে - শরীরের টক্সিন বা দূষিত উপাদান দূর করতে সহায়তা করে।

লেবু চা বানানোর সহজ রেসিপি

যা লাগবে :

পানি ২ কাপ

লেবুর রস ১-২ চা চামচ

সাধারণ লবণ এক চিমটি

বিট লবণ (যদি থাকে) এক চিমটি

চা পাতা সামান্য

চিনি স্বাদমতো (ইচ্ছা হলে)

যেভাবে বানাবেন :

প্রথমে একটি পাত্রে ২ কাপ পানি গরম করুন। পানি ফুটে উঠলে চা পাতা, চিনি ও লবণ যোগ করুন। কিছুক্ষণ ফুটে গেলে ছেঁকে নিন। এবার লেবুর রস ও বিট লবণ মিশিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।

সন্ধ্যাবেলা দুধ চায়ের বদলে এক কাপ লেবু চা হতে পারে আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী। হজম ঠিক রাখা থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ, এমনকি ত্বকের যত্নেও এটি ভূমিকা রাখে।

তাই পরেরবার সন্ধ্যার চায়ের সময় একটু চিন্তা করে দেখুন- চিনি-দুধ মেশানো ভারী চা, না এক কাপ হালকা, সতেজ লেবু চা?

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X