কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত : জনসচেতনতার মাধ্যমে প্রতিরোধই উত্তম পথ

জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত : জনসচেতনতার মাধ্যমে প্রতিরোধই উত্তম পথ

২৮ জুলাই পালিত হলো বিশ্ব হেপাটাইটিস দিবস, যার মূল লক্ষ্য জনসাধারণের মধ্যে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস বি ও সি পৃথিবীর নীরব ঘাতক রোগগুলোর অন্যতম, যা প্রায় ৩২৫ মিলিয়ন মানুষকে আক্রান্ত করেছে।

বিশেষজ্ঞরা জানান, আক্রান্তদের ৯৫% রোগীর শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায় না, ফলে দেরিতে ধরা পড়ে এবং চিকিৎসাও হয়ে ওঠে ব্যয়বহুল ও জটিল। শেষ পর্যায়ে লিভার প্রতিস্থাপন ছাড়া কোনো বিকল্প না থাকায় এর খরচ বহন করা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

বিশেষত হেপাটাইটিস বি এর প্রতিরোধে ভ্যাকসিন সহজলভ্য হওয়ায় ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা তৈরির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন মাইক্রোবায়োলজিস্ট ও হেপাটাইটিস বি গবেষক মো. আশরাফুল মাসুদ। কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হসপিটাল থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এই বিশেষজ্ঞ ঢাকার গুলিস্তান, ফুলবাড়িয়া, নিউ মার্কেট ও আশপাশের এলাকায় ১৭ বছর ধরে গবেষণা, সচেতনতা এবং টিকাদান কর্মসূচি পরিচালনা করছেন।

আশরাফুল মাসুদ বর্তমানে বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরিতে ভার্চুয়াল ক্যাম্পেইন পরিচালনা করছেন। ২০২২ সালে তার ফেসবুকভিত্তিক ক্যাম্পেইন জাতিসংঘ স্বীকৃত ১৯৬টি দেশে প্রায় ১০০ মিলিয়ন মানুষের মধ্যে তথ্য ছড়িয়ে দিতে সক্ষম হয়। এ বছর তার লক্ষ্য, ২০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া।

বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের উদ্যোগ বাংলাদেশকে বৈশ্বিকভাবে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে এবং বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। জনসচেতনতার মাধ্যমেই হেপাটাইটিসের মতো নীরব ঘাতক রোগ প্রতিরোধ সম্ভব- এটাই বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল বার্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১০

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১১

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৩

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৪

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৫

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৬

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৭

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৮

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

২০
X