কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রোজা রেখে মুখের দুর্গন্ধ এড়াবেন যেভাবে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দীর্ঘসময় না খেয়ে থাকার কারণে মুখে দুর্গন্ধ হয়। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে মুখে দুর্গন্ধ বেশি হয়। শরীরে পানিশূন্যতার ফলে এমনটা হয়। মুখে দুর্গন্ধ হলে অনেক সময় তা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

এটি আপনার কিংবা আপনার আশপাশের মানুষের জন্য মোটেও সুখকর নয়। জেনে নিন রমজান মাসে মুখের দুর্গন্ধ এড়ানোর কিছু উপায়।

১. সেহরির পরে ভালোমতো দাঁত ব্রাশ করুন। ব্রাশ করলেই দাঁতের প্রায় ৬০ শতাংশই পরিষ্কার হয়। এরপর ভালো করে কুলি করে নিন। তাহলে এর থেকে সমাধান পাওয়া যাবে।

২. খাবারের অবশিষ্টাংশ দাঁতের গোড়ায় আটকে থেকে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। সেজন্য ফ্লস ব্যবহার করুন।

৩. রোজায় দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে অনেকেরই রক্ত পড়ে। ভিটামিন স্বল্পতার কারণে এমনটি বেশি হয়। মাড়ি থেকে রক্ত পড়লে ইফতারে বেশি করে ভিটামিনজাতীয় ফল খেতে হবে।

৪. ব্রাশ করলেও অনেকেই ঠিকমতো জিহ্বা পরিষ্কার করেন না। ফলেও মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। রমজান মাসে প্রতিদিন জিহ্বা পরিষ্কার করাটা জরুরি।

৫. পানিশূন্যতা বা ডিহাইড্রেশনও মুখে দুর্গন্ধের অন্যতম কারণ। তাই রোজায় বেশি পরিমাণ পানি পান করা প্রয়োজন।

৬. সেহরির আগে ঘুমানোর আগে মুখে মেন্থল গাম ব্যবহার করতে পারেন। তাছাড়া গোলাপ জল দিয়ে গার্গল করলেও দুর্গন্ধের সমস্যা দূর হবে।

৭. সেহরিতে খুব বেশি দুগ্ধজাত খাবার খেলেও মুখে দুর্গন্ধ হতে পারে। এসব খাবার এড়িয়ে চলাই ভালো।

৮. ধূমপান করলে মুখে দুর্গন্ধ হয়। তাই ধূমপান থেকে বিরত থাকা উচিত।

৯. পুদিনা পাতাকে বলা হয় প্রাকৃতিক মাউথ ফ্রেশনার। কারণ এটি অল্প সময়ের মধ্যেই মুখের দুর্গন্ধ দূর করে। তাই মুখে দুর্গন্ধ হলে ইফতারের পর ২-৩টি পুদিনা পাতা নিয়ে চিবোতে থাকুন।

১০. পাশাপাশি পুদিনা পাতার শরবত খেতে পারেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মুখের দুর্গন্ধ দূর করার জন্য প্রায়ই পুদিনা পাতার কথা বলে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১০

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

১১

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

১২

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

১৩

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

১৪

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৬

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

১৭

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

১৮

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

১৯

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

২০
X