সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন ছাড়াই দেশে হার্টের কৃত্রিম অ্যাওটিক ভালভ প্রতিস্থাপন

হার্টের কৃত্রিম অ্যাওটিক ভালভ প্রতিস্থাপন করা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফজালুর রহমানের নেতৃত্বে চিকিৎসকরা। ছবি : কালবেলা
হার্টের কৃত্রিম অ্যাওটিক ভালভ প্রতিস্থাপন করা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফজালুর রহমানের নেতৃত্বে চিকিৎসকরা। ছবি : কালবেলা

অপারেশন ছাড়াই ইন্টারভেনশনাল পদ্ধতিতে দেশে হৃদযন্ত্রে কৃত্রিম অ্যাওটিক ভালভের সফল প্রতিস্থাপন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৬৫ বছর বয়সি এক রোগীকে এই ভালভ প্রতিস্থাপন করা হয়।

দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফজালুর রহমানের নেতৃত্বে ইউনাইটেড হাসপাতালের একদল হৃদরোগ বিশেষজ্ঞ রোগীর এই কৃত্রিম অ্যাওটিক ভালভ প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ভালভ প্রতিস্থাপনের চারদিন পর রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চিকিৎসকরা জানান, সাধারণত মানুষের হার্টের অ্যাওটিক ভালভ ক্ষতিগ্রস্ত বা নষ্ট হলে কৃত্রিম ভালভ প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে। অপারেশনের মাধ্যমে এই ভালভ প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়। তবে, বয়স্ক এবং জটিল রোগীদের ক্ষেত্রে অনেক সময় ইন্টারভেনশনাল পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনের পদ্ধতি এখন স্বীকৃত চিকিৎসা। এই পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনে বিশেষ দক্ষতার প্রয়োজন। কোনও রকম জটিলতা ছাড়াই সফল ভাবে এই চিকিৎসা সম্পন্ন করতে পেরেছেন অধ্যাপক ডা. আফজালুর রহমান।

বাংলাদেশে এরকম চিকিৎসা পেয়ে রোগী ও রোগীর স্বজনরা খুশী। তারা অধ্যাপক ডা. আফজালুর রহমান ও তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সফল ভাবে এই জটিল চিকিৎসা সম্পন্ন করায় চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X