কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতি শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতির জটিলতা কেটেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ২০১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে (গ্রেড-১১, বেতনক্রম-১২৫০০-৩০২৩০ টাকা) পদোন্নতির অফিস আদেশ জারি করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : সেতু মন্ত্রণালয়ে ৫ পদে চাকরির সুযোগ

পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের আগামী ৮ আগস্টের মধ্যে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট যোগদান করতে হবে। উল্লিখিত তারিখে কেউ যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে গণ্য হবেন এবং তার পদোন্নতির আদেশ বাতিল হবে।

যোগদানের পরের দুই কার্যদিবসের মধ্যে যোগদান করা শিক্ষকদের পদায়ন করা হবে। এ ক্ষেত্রে চলতি দায়িত্ব/ভারপ্রাপ্ত হিসেবে নিয়োজিত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগদের কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।

মামলা ছাড়াও সারা দেশের সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা চূড়ান্ত করা নিয়ে বড় ধরনের জটিলতা ছিল। এ সমস্যা উত্তরণে ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়। এরপরই ডিজিটাল পদ্ধতিতে চূড়ান্ত হয় গ্রেডেশন লিস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X