কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৭:২৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ফলাফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নেওয়া হচ্ছে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৮৯১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবাই প্রভাষক। কারিগরি/পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৬ জনকে সুপারিশ করা যায়নি।

শিক্ষার পরে বেশি নিয়োগ প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১০৮ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৭১ জন। পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাব রক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেওয়া হবে।

এছাড়া, পরিবার পরিকল্পনায় ১৭৩ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন, তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন ও সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন; মৎস্যতে ৪৮ জন, পশুসম্পদে ৭৬ জন, সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, সহকারী বন সংরক্ষক ৩৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন, কৃষি বিপণনে ৪১ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন।

বিসিএস তথ্যে সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৮ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন, বিসিএস সড়ক ও জনপথে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন ও যান্ত্রিক ৩ জন; সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন সহ মোট ২ হাজার ৫২০ জনকে এই বিসিএসে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। আবেদন প্রকাশের প্রায় দুই বছর পর ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়।

এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। তাদের মৌখিক পরীক্ষা শেষ হয় গত ২৬ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X