বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

১৮তম শিক্ষক নিবন্ধন : ফল নিয়ে অসন্তোষ, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ভাইভায় অংশগ্রহণকারী প্রার্থীরা। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ভাইভায় অংশগ্রহণকারী প্রার্থীরা। ছবি : সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ফল পুনর্মূল্যায়ন ও সবাইকে সনদ প্রদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন চাকরিপ্রত্যাশীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ভাইভায় অংশগ্রহণকারী প্রার্থীরা। তারা দাবি জানান, অস্বচ্ছ প্রক্রিয়ায় ফল প্রকাশ না করে সবাইকে সনদ দেওয়ার উদ্যোগ নিতে হবে।

আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভায় ছিল স্বচ্ছতা ও নিরপেক্ষতার ঘাটতি। একই প্রশ্ন হওয়া সত্ত্বেও বোর্ডভেদে ফলে বড় ধরনের তারতম্য দেখা গেছে। কেউ কেউ ভাইভায় ভালো করেও অকৃতকার্য হয়েছেন, আবার অনেকে তুলনামূলক দুর্বল প্রস্তুতি নিয়েও অনায়াসে পাস করেছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে বিক্ষোভ করছেন। স্লোগান দিচ্ছেন—‘ভাইভায় প্রহসন মানি না’, ‘একই ভাইভা দুই রায়, মানি না মানব না’, ‘সবার জন্য সনদ চাই’।

গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), যেখানে উত্তীর্ণ দেখানো হয় ৬০ হাজার ৫২১ জনকে। পরে ২৩ জুন প্রকাশিত সংশোধিত ফলে আরও ১১৩ প্রার্থী যুক্ত হন।

এনটিআরসিএ জানিয়েছে, ২৩ মার্চ অনুষ্ঠিত একটি পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে বাদ পড়ে গিয়েছিল, যা যাচাই-বাছাই শেষে সংশোধন করা হয়েছে।

তবে ফল প্রকাশের পর থেকেই ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন চাকরিপ্রত্যাশীরা। তাদের অভিযোগ, ভাইভা বোর্ডভেদে অনিয়ম ও বৈষম্যের আশ্রয় নেওয়া হয়েছে। কোথাও ৩০ জনের মধ্যে মাত্র ১-৩ জনকে পাস করানো হয়েছে, আবার কোথাও প্রায় সবাই পাস করেছেন। এতে ফলাফলের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আন্দোলনকারীরা হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, আদালতের নির্দেশ অনুযায়ী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X