মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মাইমুনা হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন

দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মানববন্ধনের আয়োজন করে জবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ। ছবি : কালবেলা
দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মানববন্ধনের আয়োজন করে জবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের শিশু মাইমুনা আক্তার ময়নার নৃশংস হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে জবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

মানববন্ধনে বক্তব্য দেন জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে এম রাকিব। তিনি বলেন, ‘যারা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে, তারা মানসিকভাবে বিকৃত। তবে আমার মতে, এ সমস্যার মূলে রয়েছে রাষ্ট্রীয় বিচার কাঠামোর দুর্বলতা। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলেও তা কার্যকর না হওয়ায় অপরাধ বাড়ছে। উন্মুক্তভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তাহলে এমন অপরাধ রোধ হবে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী মুন্না বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাইমুনার হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সরকার যদি তা করতে ব্যর্থ হয়, তবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামব।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরও শিশুদের এমন নির্মম পরিণতি মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দেশের প্রতিটি মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করুন। এই হত্যার দ্রুত বিচার আমরা দেখতে চাই।’

প্রসঙ্গত, গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি মসজিদের ছাদ থেকে শিশু মাইমুনার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় পেঁচানো ছিল ওড়না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X