কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা ক্যাডারদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় তার বাসভবনে (হেয়ার রোড) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাদের সঙ্গে চলমান কর্মবিরতি নিয়ে মতবিনিময় করবেন।

শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে ১০ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

কর্মসূচিকালে ক্লাস ও পরীক্ষার দায়িত্বও পালন করবেন না বলে জানিয়েছেন এ ক্যাডারের কর্মকর্তারা।

এর আগে, গত ২ অক্টোবর কর্মস্থলে উপস্থিত থেকে কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তা।

৯ অক্টোবর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সকল শিক্ষা বোর্ড, এনসিটিবি, নায়েম, ব্যানবেইসসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সর্বাত্মক এ কর্মবিরতি পালন করবেন।

এ কর্মসূচির সময় ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে ভর্তি, ফরম পূরণ, সব ধরনের পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা ও দাপ্তরিক সব কর্মকাণ্ড কর্মবিরতির আওতায় থাকছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১০

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১১

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১২

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৩

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৪

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৫

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৭

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৮

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৯

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

২০
X