কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১০ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো ব্যাংকার্স সিলেকশন কমিটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. রফিকুল ইসলামের সই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর তারিখের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক অফিসার (জেনারেল)-এর ২ হাজার ৭৭৫টি শূন্যপদে নিয়োগের উদ্দেশে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে প্রকাশ করা হবে।

১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (সাধারণ) পদে ২ হাজার ৭৭৫ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এর মধ্যে সোনালী ব্যাংকে এক হাজার ৫৪টি, জনতা ব্যাংকে ৩০২টি, অগ্রণী ব্যাংকে এক হাজার, রূপালী ব্যাংকে ১৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৯টি, কর্মসংস্থান ব্যাংকে ৪৫টি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৯টি শূন্যপদ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ২

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১০

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১১

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১২

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৩

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৪

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১৫

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৬

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৭

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

১৮

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

২০
X