বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

একাধিক পদে কর্মী নেবে প্রবাসী গ্রুপ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী গ্রুপ। প্রবাসীর হেলিকপ্টার কোম্পানির জন্য নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কল সেন্টার এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ২ জন। বেতন : ১৫০০০ (পনেরো হাজার টাকা)। ইনসেনটিভ সুবিধা রয়েছে। বাৎসরিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাস দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সুন্দর বাংলা বলতে পারা ও কম্পিউটারে টাইপিং স্কিল থাকতে হবে। রোস্টার মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রবাসীর সিটির জন্য নিম্নে উল্লিখিত পদের জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে। পদের নাম : সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার পদের সংখ্যা : ১ জন। বেতন : ২৫০০০ (পঁচিশ হাজার টাকা)। টার্গেট ইনসেনটিভসহ মাসিক ১ লাখ টাকার মতো আসবে। বাৎসরিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাস দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ১. স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অথবা স্নাতকে অধ্যয়নরত (অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)। ২. বাংলা ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। ৩. যে কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করার ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রবাস টাইমে রিপোর্টার কাম নিউজ প্রেজেন্টার পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ১. যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অথবা স্নাতকে অধ্যয়নরত। ২. বাংলা ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। ৩. দেশ-বিদেশের রাজনীতি ও প্রবাসীদের ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহ এবং জ্ঞান থাকতে হবে। ৪. সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে আগ্রহ থাকতে হবে।

বেতন : ২০ থেকে ২৫,০০০/- বয়স : ন্যূনতম ২০ থেকে অনূর্ধ্ব ৩০ বছর। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। কর্মস্থল: প্রধান কার্যালয়, প্রবাসীর হেলিকপ্টার, এমজি টাওয়ার (৭ম তলা), ৩৮৯/বি ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা। আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৪।

বিশেষ দ্রষ্টব্য: রিপোর্টার কাম নিউজ প্রেজেন্টার পদের জন্য সদ্য তোলা 4R ছবি, নিউজ পেপার, গল্প, কবিতা পাঠের ভিডিও মোবাইল অথবা প্রফেশনাল ক্যামেরায় ধারণ করে জীবন বৃত্তান্তসহ আগামী ২৭ জানুয়ারি-২০২৪ইং তারিখের মধ্যে ই-মেইল করতে হবে। ই-মেইল: [email protected]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X