কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল যে কোনো সময়

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আইনি সব জটিলতা কেটে গেছে। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফলাফল তৈরির কাজও শেষ হয়েছে। চূড়ান্ত ফল তৈরি হয়ে গেলে যে কোনো সময়ে তা প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে।

এনটিআরসিএ কর্মকর্তারা বলছেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাতে সম্ভব না হলেও সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল বুধবার কিংবা বৃহস্পতিবার পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে। তবে ফল তৈরির কাজ শেষের দিকে যাওয়ায় মঙ্গলবার রাতেও ফল প্রকাশ হতে পারে।

জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ঈদের ছুটি শুরুর আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। তবে ফল তৈরির কাজ শেষ হয়ে গেলে আগেই তা প্রকাশ করা হতে পারে।

গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬টি। মাদ্রাসা ও কারিগরিতে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়, শেষ হয় ২৩ মে।

তবে এবার গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ পেতে আবেদন জমা পড়েছে মাত্র ২৩ হাজার ৯৩২ প্রার্থীর। যাচাইবাছাইয়ে তাদের মধ্যেও অনেকে বাদ পড়তে পারেন। সে হিসাবে আবেদন দাঁড়াতে পারে সাড়ে ২২ হাজার থেকে ২৩ হাজারের মধ্যে। অর্থাৎ, শূন্য থাকলেও প্রার্থী না থাকায় ৭৩ হাজারের বেশি পদ ফাঁকাই থাকবে।

জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুধু ১৬ ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পেরেছেন। তবে ১৬তম নিবন্ধনে উত্তীর্ণ অধিকাংশ প্রার্থী চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করেছেন। ফলে আবেদন আরও কমেছে। এ ছাড়া ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও বয়স শেষ হয়ে যাওয়ায় অনেকেই আবেদন করতে পারেননি। বয়সসীমা বেঁধে দেওয়ায় পদ ফাঁকা থাকলেও সেই অনুযায়ী প্রার্থী পাওয়া যায়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১০

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১১

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১২

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৩

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৪

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

১৮

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

১৯

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

২০
X